August 25, 2026, 2:13 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

মিরপুরে আওয়ামী লীগ-জাসদ সংঘর্ষ, আহত-২

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ ও জাসদ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছে, ভাঙচুর হয়েছে দুটি মোটরসাইকেল।

স্থানীয়দের বরাতে মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, মশান বাজারে সাইফুন ব্রিজের কাছে সকালের দিকে একটি অটো রিক্সারকে ধাক্বা দেয় কাভার্ড ভ্যান। এতে দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। সেখানে আহত দুইজন স্থানীয় বাসিন্দা হওয়ায় সেখানকার লোকজন কাভার্ড ভ্যানটি আটক করে।

 

স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানের ছেলে সুমন রহমান কাভার্ড ভ্যানের লোকজনের পক্ষ নিলে সকাল ১০ টায় প্রতিপক্ষ আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই পক্ষে ইট-পাটখেল নিক্ষেপ করে। এতে দুই জন আহত হয়।

 

ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

 

বারুইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল হক বলেন, জাসদ সমর্থিতরা স্থানীয়দের মারধর করে এবং মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনায় দুই জন সামান্য আহত হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, স্থানীয়রা তার ছেলেকে ঢিল মারেন এবং হামলা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net