September 12, 2026, 7:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

আগের বিয়ে নিয়ে কলহ/ বিয়ের ১০ দিনেই শশুর বাড়িতে নববধূর ঝুলন্ত লাশ

দৈনিক কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের মাত্র দশ দিনের মাথায় রিমা (20) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে শিলাইদহ ইউনিয়নের জোড়ারপুর গ্রামের পিয়াসের (১৮) ঘর থেকে তার নব বিবাহিতা স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালুয়া গ্রামের রেজাউলের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী রিমার সঙ্গে মাত্র দশ দিন আগে জোড়ারপুর গ্রামের খোকনের ছেলে দিনমজুর পিয়াসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এর আগেও রিমার আরেক বার বিয়ে হয়েছিল। বিষষটি জানতে পেরে এ নিয়ে পিয়াসের পরিবারের সঙ্গে রিমার পারিবারিক কলহ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে স্বামীর ঘর থেকে পুলিশ রিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
শ্বশুরবাড়ির লোকজনের দাবি, পারিবারিক কলহের জের ধরে নববধূ রিমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে রিমার স্বজনরা অভিযোগ করেন পরিকল্পিতভাবে রিমাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net