February 18, 2026, 8:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম বৈঠক/মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার নির্দেশনা মন্ত্রিসভা/মন্ত্রী, প্রতিমন্ত্রী হচ্ছেন যারা ২টি শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নেয়নি শপথ বিএনপি আলি রিয়াজ নিজেই ভোট দেননি, কারন তিনি বাংলাদেশের ভোটার নন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৭তম জন্মদিন আজ বাম রাজনীতির ভরাডুবি: কোথাও ভোট ১’শরও কম, সুবিধাবাদের দায়ে তীব্র প্রশ্ন অন্তর্বর্তী সময়ের নিস্পন্ন-অনিষ্পন্ন সংকট : আস্থার পরীক্ষায় থাকতে হবে নতুন সরকারকে শরীকদের নিয়ে ঐক্যের সরকার গঠনের পথে বিএনপি: অভিজ্ঞদের সঙ্গে থাকছেন তরুণ ও মেধাবীরা আওয়ামী লীগের অনুপস্থিতি/স্বাধীনতার পর প্রথম কুষ্টিয়ায় জামায়াতের জয়: ক্ষমতা কাঠামোর নতুন বাস্তবতা

দৌলতপুরে শালিশী বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, ইউপি সদস্যসহ ১১ জন আহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেয়ালা গ্রামে একটি শালিশী বৈঠকেই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শেয়ালা গ্রামের জাফর হোসেন নামে একজন চাকরি দেবার কথা বলে স্থানীয় পলাশ নামে অপরজনের কাছ থেকে টাকা নেয়। সেই টাকা না দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১টার দিকে ইউপি সদস্য রিন্টু হোসেন এর মাধ্যমে শালিশী বৈঠক বসে। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে পলাশের লোকজন ইউপি সদস্যসহ অপর পক্ষের উপর হামলা করলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে রিন্টুসহ মোট ১১ জন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net