April 30, 2026, 2:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল

পিকআপ-এ করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছিল তারা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক /

পিকআপএ করে নিয়ে যাওয়ার সময় কুষ্টিয়ার মিরপুর থেকে ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ২৪ এপ্রিল রাত সাড়ে ১২টার সময় কুষ্টিয়া-মিরপুর সড়কের নওপাড়া বাজারে র‌্যাব তাদের গ্রেফতার করে।

র‌্যাব কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান বলেন, অভিযানে ফেন্সিডিল উদ্ধার হয় ১৪০ বোতল। ড্রাইভার মোঃ ফয়সাল ইসলাম (২০) ও হেলপার মোঃ বাঁধন (২০) মাদক সরবরাহ করতে মিনি পিকআপ-এ করে নিয়ে যাচ্ছিল। মেজর মাহফুজুর বলেন, চালকের পাশের সিটে পায়ের কাছে বস্তায় ভরা ছিলো ফেন্সিডিল। গোপন সংবাদে তাদের ধরা সম্ভব হয়। গ্রেফতার চালক ও হেলপারের বাড়ি দৌলতপুর উপজেলায়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net