May 25, 2026, 7:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আমার পদত্যাগ ও বহিষ্কার নাটক! রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা সমালোচনার মুখে বেতারের ‘ড্রেস কোড’ বাতিল/ মতপ্রকাশ ও ব্যক্তিস্বাধীনতার পক্ষে স্বস্তি মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় মাত্র ২৯ কার্যদিবসে, আসামির মৃত্যুদণ্ড গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট

তাপদাহে পুড়ছে কুষ্টিয়াঞ্চল

জাহিদুজ্জামান/

যুবক সাকিব হোসেন রাস্তায় রিকসা রেখে নিজে দাঁড়িয়েছেন পাশের দোকানে শেডের নিচে ছায়ায়। কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে ২৬ এপ্রিল দুপুর পৌনে ২টায় দেখা যায় এ দৃশ্য। কাঠফাটা রোদে দূপুরে সাকিবের মতো সবারই একই অবস্থা। কিছুটা কাজ করেই ছায়ায় যেতে হচ্ছে।

সাকিব হোসেন বলেন, একটি করে ভাড়া মারা শেষ হলে কোথাও একটু ছাড়ায় দাঁড়িয়ে নিচ্ছি। তা না হলে শরীর কাজ করছে না। একটানা রিক্সার ওপর থাকলে গরম হাওয়ায় ধপাস করে পড়ে যেতে হবে- আশঙ্কা সাকিবের্।

কুষ্টিয়াঞ্চলে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে মানুষ। ২৬ এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও খুলনার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

কাজ ফেলে মানুষ গাছের ছায়ায় বা ভবনের নিচে গিয়ে দাড়াতে বাধ্য হচ্ছেন। শহরের ফটপাথের দোকানগুলো খোলা আছে কিন্তু দোকানী দাড়িয়ে আছেন পাশের দোকানের শেডের নিচে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানান, গতকালও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিলো ৪০.৫ ডিগ্রী। আর কুষ্টিয়ার কুমারখালীতে ছিলো ৪০ ডিগ্রী। ২৬ এপ্রিল দুপুর ২টায় জামিনুর বলেন, আজ এখন পর্যন্ত ৩৭ ডিগ্রী তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, এ সপ্তাহ ধরেই এ অঞ্চলে এরকম তাপদাহ চলতে থাকবে। শুক্রবারের পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

জামিনুর রহমান, মানুষকে সুস্থ্য থাকতে ঘরে অথরা গাছের ছায়ায় থাকতে বলেছেন। কিনি বলেন, বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় মানুষ মাত্রাতিরিক্ত ঘামছেন। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net