April 24, 2026, 9:25 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ার তরমুজ আড়তে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
হঠাৎ বাড়িয়ে দেয়া দাম নিয়ে সংবাদ প্রকাশের পর কুষ্টিয়ায় তরমুজের আড়তে অভিযান চালিয়েছে প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের দুই বিচারক চার তরমুজ ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন ও রিজু তামান্না ২৬ এপ্রিল দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, সাধারণ মানুষের অভিযোগ ছিলো ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে ওজনে কেজি হিসেবে বিক্রি করেন। আমরা কাগজপত্র পরীক্ষা করে দেখেছি ফল আড়তের বেশিরভাগ ব্যবসায়ী মন হিসেবেই কিনে আনেন। কিন্তু কেজিপ্রতি ২০ টাকাও লাভ করেছেন কেউ কেউ। এদের চারজনকে জরিমানা করা হয়েছে।

জরিমানা করা হয়েছে- ব্যবসায়ী জহুরুল ইসলামকে ২ হাজার টাকা, আবদুস সামাদকে ৩হাজার টাকা, জামান ট্রেডার্সের মো. রবিউল ইসলামকে ৩হাজার টাকা এবং মনিরুল ইসলামকে ৩ হাজার টাকা। তাৎক্ষণিক সব জরিমানা আদায় করা হয়।
কৃষি বিপনন আইন ২০১৮ এর ১৯ এর ১ এর ঙ ধারায় এসব জরিমানা করা হয়।
সবগুলো দোকানই কুষ্টিয়া পৌর বাজারের সামনের ফল আড়তে অবস্থিত।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে পুলিশ সদস্য ছাড়াও কৃষি বিপণন অধিদপ্তরের কুষ্টিয়া জেলা বাজার কর্মকর্তা মো. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ফলের ক্ষেত্রে কেজিতে ১০ টাকা লাভ করতে পারবেন এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা আছে। কেজিপ্রতি ৩ থেকে ৫টাকার বেশি লাভ করতে পারবেন না। আর কেজি বা পিস যেভাবেই কিনবে সেভাবে বেচতে হবে।
রমজানের এক সপ্তাহ আগেও তরমুজ ২৫ টাকা দরে বিক্রি হয়েছে। সেসময় তুলনামূলক বড় ও ভাল মানের তরমুজ ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। রমজান শুরু আগেই দাম বেড়ে ৩৫/৪০ এ চলে যায়। এভাবে বাড়তে বাড়তে গত কয়েকদিন কেজি ৫০ তেকে ৫৫ তে দাঁড়ায়।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net