April 24, 2026, 9:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

কুষ্টিয়ায় সাংবাদিক বেলালকে হুমকি, থানায় জিডি

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

আরটিভি’র কুষ্টিয়া স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল’কে টেলিফোনে হুমকি দিয়েছে অজ্ঞাত এক নারী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া ও নিরাপত্তা চেয়ে খানায় জিডি করেছেন বেলাল। সাংবাদিক বেলাল কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেসক্লাব এর সভাপতির দায়িত্বও পালন করছেন। ২৬ এপ্রিল রাত ১টায় (২৫ এপ্রিল দিবাগত) শেখ হাসান বেলালের আবেদনটি জিডি হিসেবে গ্রহণ করে কুষ্টিয়া মডেল থানা। নং ১১৯৪, তারিখ ২৬/০৪/২০২১।

জিডির আবেদনে বেলাল উল্লেখ করেন, ২৫ এপ্রিল বিকেল ৪টা ৫৭ মিনিটে ০৭১-৭২০২২ টেলিফোন নাম্বার থেকে আমার পরিবারের ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলে ফোনে ফোন করে অজ্ঞাত এক নারী। তিনি বলেন “শয়তানের বাচ্ছা বেলাল আমাদের পিছনে লাগছে। ওকে থামতে বল, তানাহলে তোদের পরিবারের কি অবস্থা হবে তুই চিন্তাও করতে পারবি না। যেখান থেকে আসছে বেলালকে সেখানে পাঠিয়ে দিবো”। এসময় আরো কিছু আজে বাজে ভাষায় গালিগালাজ দিয়ে ৫৩ সেকেন্ড কথা বলার পর ফোনটি কেটে দেন।

বেলাল বলেন, ঘটনার পর থেকে পরিবারসমেত নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা করতে গেলে অনেক অন্যায়কারীই অসুবিধায় পড়েন। এদের কেউ এই ধরনের হুমকি দিতে পারে। তিনি বলেন, সম্প্রাতিক সময়ে সাংবাদিকদের হুমকি ধামকি, মিথ্যা মামলা দিয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলা করে তারা সুবিধা করতে চায়।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, পেশাগত সাংবাদিকদের এমন হুমকি প্রত্যাশা করিনা। হুমকিদাতা টেলিফোন ব্যবহার করেছে। তদন্ত করে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net