August 25, 2026, 2:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে

কুষ্টিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে রাজধানী ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা।

বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। কুষ্টিয়া শহরের উচ্চতলায় বসবাসকারী এমন কয়েকজন জানালেন তারা বেশ ভালোভাবেই কম্পনের মাত্রা অনুভব করেছেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, আজ সকাল ৮টা ২১ মিনিট ২৪ সেকেন্ডে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল রাজধানীর আগারগাঁও থেকে ৩৯৭ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বের ভারতের আসামের ঢেকীয়াজুলি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০, যা শক্তিশালী ভূমিকম্প।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প বিভাগের কর্মকর্তারা বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে। এটি ছিল শক্তিশালী ভূমিকম্প। এর মাত্রা ছিল ৬.০ রিখটার স্কেল।’

রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ভূমিকম্প। আর ৬ হলে শক্তিশালী ভূমিকম্প বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net