October 15, 2026, 12:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

পিছন থেকে চাপা দিয়ে যায় ট্রাক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়া-পাবনা সড়কের তালবাড়িয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তাফিজুর রহমান সর্দার (মোলায়েম)।

তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, মোলায়েম সর্দার (৫০) তালবাড়িয়া ঘাটে বালু ব্যবসা করতেন। তার বাড়িও এই এলাকায়। আজ বৃহস্পতিবার ভোররাতে সেহরি খাওয়ার পর সে মোটর সা্ইকেলে করে ঘাটে গিয়েছিলেন। দুটি ঘাটে কাজকর্ম দেখে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। সকাল ৭টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের তালবাড়ীয়া রানাখড়িয়া জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দুর্ঘটনায় পড়েন। হান্নান চেয়ারম্যান বলেন, দ্রুতগামী ট্রাক পিছন দিক থেকে মোটর সাইকেলে ধাক্কা দেয়। মোলায়েম ডানপাশে পড়ে গেলে তার মাথা ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, জ্যোতি ফিলিং স্টেশনের সামনের বাঁকে দুর্ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি জুলহাস কবীর বলেন, পুলিশ যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ এবং মোটর সাইকেল নিহতের বাড়িতে নিয়ে যায়। অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net