February 28, 2026, 10:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় এ পর্যন্ত ৫৭২ জনের মৃত্যু, সনাক্ত ৩১ হাজার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ১ বছর ১ মাস ১২ দিনে খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭২ জনের।একই সময়ে সনাক্ত রোগীর সংখ্যা ৩১ হাজার ১৫৭ জন।
১০ জেলার মধ্যে সবচে’ বেশী আক্রান্ত ও বেশী মৃত্যুর ঘটনা ঘটেছে খুলনা জেলাতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া। আর সবেথেকে কম মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে মেহেরপুরে।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় শনাক্ত হয়েছেন ৭১ জন।
শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে খুলনায় একজন, যশোরের একজন, চুয়াডাঙ্গার একজন ও মেহেরপুরে একজন রয়েছেন। নতুন চার জনসহ বিভাগে মোট করোনায় মৃত্যু হয়েছে ৫৭২ জনের।
এর মধ্যে খুলনায় সর্বোচ্চ ১৪৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ১০৭ জন, যশোরে ৭৩ জন, ঝিনাইদহে ৫১ জন, চুয়াডাঙ্গায় ৫১ জন, সাতক্ষীরায় ৪৪ জন, বাগেরহাটে ৩৩ জন, নড়াইলে ২৪ জন, মাগুরায় ২৩ জন ও মেহেরপুরে ১৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে নতুন ৭১ জনের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনায় ৪৪ জন। এই জেলায় মোট শনাক্ত হয়েছে নয় হাজার ৭৭ জন। এছাড়া যশোরে নতুন করে দুই জন শনাক্ত হয়ে মোট সংখ্যা ছয় হাজার ২৯৩ জন। কুষ্টিয়ায় আট জন শনাক্ত হয়ে মোট সংখ্যা চার হাজার ৬০৮ জন, ঝিনাইদহে সাত জন শনাক্ত হয়ে মোট সংখ্যা দুই হাজার ৭৬০, নড়াইলে এক জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ৮০৭ জন।
চুয়াডাঙ্গায় দুই জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ৮৬৩ জন, বাগেরহাটে ছয় জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ৩৬২, সাতক্ষীরায় এক জন শনাক্ত হয়ে মোট সংখ্যা এক হাজার ২৭৪, মাগুরায় এদিন শনাক্ত হয়নি। তবে এখানে মোট শনাক্তের সংখ্যা এক হাজার ২১২ এবং মেহেরপুরে মোট শনাক্ত সংখ্যা ৯০০ জন।
এ অবস্থায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net