March 4, 2026, 5:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
অনলাইনে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে রেল যোগাযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ মে) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’র উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, রাজশাহী অঞ্চলের আম সারাদেশে পৌঁছে দিতে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করছি। ম্যাংগো স্পেশাল নাম শুনলেই জিভে পানি এসে যাবে। কিছুক্ষণ আগে আমাদের মিটিং ছিল ডাক বিভাগের সঙ্গে। ডাক বিভাগের সেবা রেলের মাধ্যমে যেন পুরো বাংলাদেশে পৌঁছায় সে ব্যবস্থা নিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে কেনাবেচা, ব্যবসা-বাণিজ্য হচ্ছে; বড় মাধ্যম হতে পারে রেল। এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি।
ম্যাংগো ট্রেন উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, সবাই এখন মজা করে আম খান। ভালো থাকুন, সুস্থ থাকুন।

অনুষ্ঠানে মাগুরা প্রান্তে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব সেলিম রেজা, স্থানীয় সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে স্থানীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে রাজশাহীর আম, লিচুসহ সবজিজাতীয় পণ্য পরিবহনের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ম্যাংগো স্পেশাল ট্রেন নামের এ বিশেষ ট্রেন গত বছর চালু করা হয়। সে বছর জুনে ৫৯৮ টন এবং জুলাই মাসে ২৫৯ টন আমসহ কাঁচামাল পরিবহন করা হয়। ৮৫৭ টন পণ্য পরিবহন করে রেল কর্তৃপক্ষ আয় করে ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net