June 21, 2026, 2:58 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৯ দশমিক.০৩ শতাংশ, মৃত্যু ৯

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৯জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৩০টি নমুনা পরীক্ষায় ৩২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ দশমিক ০৩ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ২৭৮টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৫৪৭টি।
এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু ছিল ৪ জন। একই সময়ে ৬৮১টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৫ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায়ও জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়। একই সময়ে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মোমেন জানান বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২০৪ জন। আগের দিন ছিলেন ২০০জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ১৬৪ জন। তিনি জানান প্রতি মুহুর্তেই করোনা রোগী ভর্তি সংখ্যা বাড়ছে।
তিনি জানান রোগী আরো ভর্তি করা যাবে কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে। কারন এত জনবল নেই।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ২১০০জন। আগের দিন এই সংখ্যা ছিল ১৮৩৯জন। তার আগের দিন ছিলে ১৬৫১।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ৫০জন এবং মারা গেছেন ২১১ জন।

এদিকে কুষ্টিয়া জেলায় চলমান লকডাউনের মধ্যেই আজ থেকে দেশব্যাপী দেশ লকডাউন শুরু হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম জানান নিদের্শনা মোতাবেক লকডাউন বাস্তবায়ন হবে। তিনি সবার সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net