October 14, 2026, 9:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় মৃত্যুর নতুন রেকর্ড ৩৯ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগে করোনাভাইরাসের ভয়াবহ রূপ আরো একধাপ এগিয়ে গেছে। আক্রান্ত ও মৃত্যুর দুই সংখ্যায়ই ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বিভাগে মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে। এই সময়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে খুলনা বিভাগে মঙ্গলবার (২৯ জুন) ৩২ জনের মৃত্যু হয়েছিল। আজ সেই রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (০১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। ফলে রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। পাশাপাশি চিকিৎসক ও সেবিকাদের সেবা প্রদানে হিমশিম খেতে হচ্ছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় আটজন, কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৫৭ হাজার ৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ১০৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।

খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনার হাসপাতালগুলোতে করোনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্য খুলনা জেলার চারজন রয়েছেন। খুলনা জেলা ও মহানগরীতে ৬৩৩টি নমুনা পরীক্ষা করে ২৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৩৮ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৪০ জনের। এ সময় মারা গেছেন ২৬৫ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৯৭৮ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৫ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৫ জনের। মারা গেছেন ৭৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪২ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৫১০ জনের। মোট মারা গেছেন ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৭৬৪ জনের। মোট মারা গেছেন ৪৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৮১ জনের। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৭ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪৪২ জনের। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৪৯ জনের। মোট মারা গেছেন ২১৮ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০৪ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪০৫ জনের। মোট মারা গেছেন ৯১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৮১ জন।

মেহেরপুরে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৪৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net