April 19, 2026, 2:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধুগুরু হত্যাকাণ্ড/ মামলার আসামি তালিকা নিয়ে প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি পাম্প মালিকদের অভিনন্দন: সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো/ দেড় বছরে বাড়তির ধারায় নতুন চাপ জনজীবনে কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ৯৪ জন করোনা শনাক্ত মৃত্যু-৭

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  শনাক্তের হার প্রায় ৩৭ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন।  এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ ৪ জন ও উপসর্গ নিয়ে এক নারীসহ মারা গেছেন ৩ জন। 

 

 বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান। 

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ২৫৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ৯৪ জন করোনা শনাক্ত হন।  নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪২ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৪ জন ও জীবননগর উপজেলার ৩৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯৯ জন। গত ২৪ ঘন্টায় ২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২ হাজার ৩০১ জন।  নতুন করে ৪ জনসহ মোট মারা গেছেন ৯৪ জন। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, চুয়াডাঙ্গা জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছে ১ হাজার ৮৯ জন। এরমধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৭২ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১৭ জন।  এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net