October 14, 2026, 9:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুুষ্টিয়ায় লকডাউন বাাস্তবায়নে কাজ করছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ এবং সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সহায়ক হিসেবে একযোগে মাঠে কাজ করছে কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ৭ দিনের লকডাউনের ২য় দিনে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ,র‌্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দেও ও মাঠে কাজ করতে দেখা যায় ।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট জনাব সোহেলুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, আমরা কুষ্টিয়া জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪টা টিম জেলা প্রশাসনের সাথে সমন্বয় এর মাধ্যমে কোভিড- ১৯ করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের অরোপিত সকল বিধিনিষেধ বাস্তবায়ন করার লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের প্রতিটি টিমে একজন করে অফিসার দায়িত্বে আছে।
২টি টিম ভাদালিয়া বাজার ও শহর বটতলা তে ও ২টি টিম জেলা প্রশাসনের দায়িত্বে থাকা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সাথে থেকে দায়িত্ব পালন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা জনগণের পাশে দাড়িয়েছে।
সরকারের নির্দেশনায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী  কুষ্টিয়া কঠোর লকডাউনে জেলা প্রশাসনের নির্দেশক্রমে অতদ্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net