August 25, 2026, 5:30 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘন্টায় করোনায় আরো ২৭ মৃত্যু, শনাক্ত ১২০১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছিল।
শুক্রবার (০২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৮ হাজার ৭২১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৩৬ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৩৫৪ জন।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৯৫টি নমুনা পরীক্ষা করে ২২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট নমুনা পরীক্ষার ৪৫ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৬৩ জনের। এ সময় মারা গেছেন ২৭৪ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৯০ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬০৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫২৯ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮৪ জন এবং মারা গেছেন ৭৪ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৯১ জন।
গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৮০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯০ জন। মোট মারা গেছেন ১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭০ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৩৯ জন। মোট মারা গেছেন ৪৮ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬২৭ জন। মোট মারা গেছেন ২৭ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৯০ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৭৪ জন। মোট মারা গেছেন ৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৫ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৮৬ জন। মোট মারা গেছেন ২২৫ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৭৭ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৯৯ জন। মোট মারা গেছেন ৯৪ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩০১ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৩ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net