July 22, 2026, 12:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবছর পুনর্ভর্তি ফি শিক্ষার্থীর ন্যায়বিচার লঙ্ঘন করছে দুর্যোগপূর্ণ আবহাওয়া/ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্নের সময় বাড়ল, শেষ সুযোগ ২১ জুলাই লোকসানি রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে ২৭%

সড়কে দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

 

আজ শুক্রবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নবনির্মিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।   পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ।  নিহত ইসমাইল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। 

 

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের নবনির্মিত ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মরদেহের পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। জাতীয় পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।  পরে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

 

নিহতের স্ত্রী ফেরদৌসি খাতুন জানান, গত পরশু রাতে বাড়ি থেকে বের হন আমার স্বামী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।  পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।  

 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, মরদেহটি নিহতের স্ত্রী ফেরদৌসি খাতুন শনাক্ত করেন।  মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।  আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  ধারণা করা হচ্ছে, রাতে কোন এক পরিবহনের ধাক্কায় নিহত হয়েছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net