April 25, 2026, 12:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৪১.৪৮ শতাংশ, মৃত্যু ৭

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৭জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৯টি নমুনা পরীক্ষায় ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৪৮ শতাংশ।
এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ১৭০টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৫১টি।
এর আগের ২৪ ঘন্টায়ও মৃত্যু ছিল ৭ জনের এবং একই সময়ে ৩৪২টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪০ দশমিক ০৫ শতাংশ।
এর আগের ২৪ ঘন্টায় মৃত্যু ছিল ৯ জন। একই সময়ে ৬৮১টি নমুনা পরীক্ষায় ১৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৭৫ শতাংশ।
শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক আব্দুল মোমেন জানান শনিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২৬১ জন। আগের দিন এটি ছিল ২০৪ জন।
মোমেন জানান শুক্রবার দিনজুড়ে বৃষ্টির কারনে নমুনা পরীক্ষায় ইচ্ছুকদের উপস্থিতি কম ছিল।
তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ২১০৭ জন। গতকাল এ সংখ্যা ছিল ২১৪৯জন।
কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন আট হাজার ২৮২জন এবং মারা গেছেন ২২৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net