November 10, 2026, 5:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৪০ জন করোনা শনাক্ত মৃত্যু – ৮

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৪১৫ জনের নমুনা পরীক্ষায় ১৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই জেলার সর্বোচ্চ সংখ্যক শনাক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শনাক্তের হার প্রায় ৩৪ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন।  এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ দু’জন ও উপসর্গ নিয়ে চার নারীসহ মারা গেছেন ৬ জন। 

 

 বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান। 

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৪১৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১৪০ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৩০ জন, আলমডাঙ্গা উপজেলার ২৮ জন, দামুড়হুদা উপজেলার ৩৬ এবং জীবননগর উপজেলার ৪৬ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘন্টায় ৩৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২ হাজার ৩৪২ জন।  এ পর্যন্ত মারা গেছেন ১১৩ জন। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৭৫ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ১২০ জন।  এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net