August 25, 2026, 5:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

হেলে গেছে বৈদ্যুতিক খুঁটি: নজর নেই কর্তৃপক্ষের 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
  কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া শহরতলীর ‎লাহিনী ‎বটতলা সড়কের পাশে চারটি বিদ্যুতের খুঁটি ঝড়ে হেলে পড়েছে। কিন্তু এত দিনেও সেই খুঁটি গুলো সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ১১কেভি ও ৪৪০ ভোল্টের চালু সঞ্চালন লাইন। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে আরও অন্তত ২টি খুঁটি। ‎লাহিনী ‎বটতলা সড়কের পাশেই বৈদ্যুতিক খুঁটিগুলো এখন এভাবেই আছে। তবে বিষয়টি বার বার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো ) কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজে আসছে না এমনটাই দাবি করেছেন স্থানীয়রা।
অনেকটাই নজরে নেই বিদ্যুতের খুঁটি হেলে পড়ার বিষয়টি।
স্থানীয়রা জানান,প্রায় ১মাস আগে চারটি খুঁটি হেলে যায়। কিন্তু এত দিনেও সেই চারটি খুঁটি গুলো সোজা করা হয়নি। (ওজোপাডিকো )  কর্তৃপক্ষকে বার বার ফোন করা হলে কাজের কাজ কিছুই হয়নি। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন। তাই দ্রুত বিষয়টি সমাধানের দাবি জানান তারা।
কুষ্টিয়া পৌরসভার ১২নংওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিছ বলেন,ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে খুঁটি গুলো। বার বার ওজোপাডিকো কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি।
কুষ্টিয়ার ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ (ওজোপাডিকো ) নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন,আসলে খুঁটি হেলে পড়ার বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদার খুঁটি ঠিক করে বসিয়ে দিবেন তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি দ্রুত কাজটি শেষ করার কথা রয়েছে। আজ কালের মধ্যেই বিষয়টি সমাধান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net