June 26, 2026, 12:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন বাংলাদেশ সীমান্তে ৭–৮টি আধুনিক স্থলবন্দর নির্মাণের পরিকল্পনা ভারতের বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সেতুর উদ্যোগে ১০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান স্বাস্থ্য সেবা আরো নির্বিঘœ করতে সহায়তার হাত বাড়িয়ে আক্রান্তদের সেবায় অংশ গ্রহন করলো কুষ্টিয়ার অন্যতম বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা সেতু। সংস্থার উদ্যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১০টি অক্্িরজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তাদের কাছে এ সিলিন্ডার হস্তান্তর করা হয়। সেতুর পক্ষ থেকে অক্্িরজেন সিরিন্ডারগুলো হস্তান্তর করেন সেতুর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ শহিদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অজয় সুরেকা, সেতুর পরিচালক মফিজুল ইসলাম, সমন্বয়কারী নাজমুন্নাহার, ব্যবস্থাপক ফিন্যান্স শাহানাজ পারভীন, আই সি টি ব্যবস্থাপক সঞ্জয় বিশ্বাস, মুনিম আহম্মেদ সহ অনেকে।
সেতুর প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক এম এ কাদের দৈনিক কুষ্টিয়াকে বলেন সেতু করোনার শুরু থেকে সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করেছে। কুষ্টিয়া জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সাহায্য অব্যাহত রেখেছে। সেতুর শতাধিক শাখার মাধ্যমেও গ্রামের বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছে।
করোনাকালীন এ সেবা সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net