August 25, 2026, 5:44 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৫২ জন করোনা শনাক্ত মৃত্যু -১১

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষায় ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  করোনার দ্বিতীয় ঢেউয়ে এটিই জেলার সর্বোচ্চ সংখ্যক শনাক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।  শনাক্তের হার ৪১ শতাংশ।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।  

 

এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে চার নারীসহ ৫ জন ও উপসর্গ নিয়ে এক নারীসহ মারা গেছেন ৬ জন।  বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান। 

 

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার রাতে ৩৭০ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১৫২ জন করোনা শনাক্ত হন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৬৮ জন, আলমডাঙ্গা উপজেলার ২২ জন, দামুড়হুদা উপজেলা ১৮ এবং জীবননগর উপজেলার ৪৪ জন রয়েছেন।  

 

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৫ জন।  গত ২৪ ঘন্টায় ৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ২ হাজার ৩৪৬ জন।  এ পর্যন্ত মারা গেছেন ১১৫ জন। 

 

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৭৭ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৬৪ জন।  এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net