October 17, 2026, 1:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য

বিআরবি গ্রুপের পক্ষ থেকে করোনা চিকিৎসা সামগ্রী প্রদান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বিআরবি গ্রপের পক্ষ থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রুগীদের টিকিৎসা সেবায় ১০০টি অক্সিজেন সিলিন্ডার, ১০ পিস হাই ফ্লো নজাল ক্যানুলা, ৬৬ পিস অক্সিমিটার ও ১০০ পিস অক্সিজেন ফ্লু মিটার প্রদান করা হয়েছে।
আজ (সোমবার) কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে বেলা ৪ টার দিকে বিআরবি ইন্ডাস্ট্রিজ এর প্রতিনিধি একটি দল কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের কাছে এসব করোনা চিকিৎসা সামগ্রী প্রদান করেন।
জেলা প্রশাসক এসব সামগ্রী কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকারের হাতে সেগুলো হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম, বিআরবি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (সাধারণ) দীপেন কুমার দাস ,জিএম (এডমিন) সামসুজ্জামান, জিএম (অপারেশন) আসাদুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।
জেলা প্রশাসক সাঈদুল ইসলাম এই ক্রান্তিলগ্নে মানবতার সেবায় বিআরবি ইন্ডাস্ট্রিজ’র এই সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি সমাজের বিত্তবানদের সহায়তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net