August 25, 2026, 5:43 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১০, শনাক্ত ৩৫.৩৮ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১২২১টি নমুনা পরীক্ষায় ৪৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ২ জন।
সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগের ২৪ ঘন্টায় মারা যান ১৭। একই সময়ে ৬০৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৬৯ শতাংশ। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১০ জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জন সোমবার রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা শ্বাস কষ্ট ও কাশিতে আক্রান্ত ছিলেন বলে তাপস কুমার সরকার জানান।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৬২ জন। আগের দিন ছিলেন ২৫৯ জন। তার আগের দিন ছিলেন ২৬৫ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ২৭৪৮ জন। আগের দিন ছিলেন ২৪৩৯ জন। তার আগের ছিলেন ২২২৮ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ১১৮ জন এবং মারা গেছেন ২৬২ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net