October 14, 2026, 8:11 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় করোনায় নতুন শনাক্ত ১৪, মৃত্যু -১

হুমায়ুন কবির, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করোনা শনাক্ত হয়েছে ১৪ জন। এসময়ের মধ্যে ১ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যু বরণ করেছে ১৯ জন।
বুধবার করোনা আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
 বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস সূত্রে জানা গেছে এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪৮০ জন এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১৬ জন। হোম আইসোলেশন এ আছে ২৪৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫ জন। সেই সাথে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৯ জন।
 গত ১ জুলাই থেকে উপজেলায় সাত দিনের লকডাউন এর গত কাল বুধবার ছিল সপ্তম দিন। সরকারের এক প্রজ্ঞাপনে দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের আরো সাত দিন বৃদ্ধি করায় আগামী ১৪ জুলাই পর্যন্ত এই লকডাউন বলবত থাকবে।
উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ্ উদ্দীন জানান, লকডাউন কে সফল করতে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত র্যাব-পুলিশ বিজিপি আনসার এর সমন্বয়ে  প্রতিটা বাজার  অলিগলি ও বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
সেই সাথে লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়ায় দিনমজুর অসহায় দুস্থ মানুষের সাহায্যের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাজার ৩৫০ জন কে ১০ কেজি করে খাদ্য সহায়তা চাল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net