October 14, 2026, 8:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

ঝিনাইদহ সদর হাসপাতালে ১০০ অক্সিজেন সিলিন্ডার দিলেন পৌর মেয়র

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু হাসপাতালে করোনা রোগীদের সেবায় ১০০ অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। বুধবার ২৫টি সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ৭৫টি সিলিন্ডার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদুল করিম মিন্টু।

তিনি জানান,করোনা আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট প্রধান একটি সমস্যা। যারাই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের সিংহভাগই শ্বাসকষ্টে ভুগেছেন। শ্বাসকষ্টা ও অন্য জটিল শারীরিক সমস্যা না থাকলে সেই রোগীদের বাড়িতে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। ঝিনাইদহে বর্তমানে করোনা সংক্রমণের হার খুব বেশি। বর্তমানে হাসপাতালে ৬৭জন রোগী ভর্তি রয়েছে। তাদের সহ ঝিনাইদহে কোন মানুষ যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সেই কারণে আমরা ব্যাবস্থা  নিয়েছি। এর আগে অন্যান্য চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। নিয়মিত খোঁজ রাখা হচ্ছে । সাইদুল করিম মিন্টু জানান, খাদ্যের ঘাটতি নেই বর্তমানে দেশে। আমরা পৌরসভার মধ্যে মধ্যে ক্ষুদ্র দোকানদার,রিকশা চালক,ইজিবাইক চালক,বাস শ্রমিক সহ সকল শ্রেণির নিম্নবিত্তদের খাদ্য সহায়তা দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা পৌছে দেওয়া  হচ্ছে। কেউ খাদ্য সংকটের কথা জানালে আমরা তাৎক্ষনিকভাবে ব্যাবস্থা  করছি। আমরা যেকোন সময়,যেকোন প্রয়োজনে এই পৌরসভার মানুষের পাশে আছি।জেলা প্রশাসন,উপজেলা প্রশাসনের মাধ্যমে ৬টি উপজেলার বিভিন্ন জায়গায় এই সহযোগিতা অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হার“ন অর রশিদ,জুনিয়র কনসালটেন্ট ডা: জাকির সহ সদর হাসাপাতালের কর্মকর্তাবৃন্দ এই সিলিন্ডার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net