August 25, 2026, 5:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

বসতঘরে মিললো ২২ টি বিষধর সাপ

জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বাড়ির বসতঘর থেকে ২২ টি বিষধর সাপ উদ্ধার করেছে গ্রামবাসী।

আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে জীবননগর

উপজেলার উথলী গ্রামের কৃষক মনি মিয়ার বসতঘর থেকে ওই সাপগুলো উদ্ধার করা হয়। পরে সাপগুলো হত্যা করা হয়েছে। তবে পাওয়া যায়নি মা সাপটি।

বাড়ির মালিক মনি মিয়া জানান, আমার বসত ঘরের মেঝেতে ইঁদুরের গর্ত রয়েছে। সেখান থেকে সাপের আওয়াজ শুনতে পেয়ে আজ বিকেলে কয়েকজন যুবককে নিয়ে ঘরের মেঝের মাটি খুঁড়তে শুরু করি।  এক পর্যায়ে মেঝে থেকে বেরিয়ে আসতে থাকে একেকটি গোখরো সাপ। ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হতেই ২২ টি গোখরো সাপ পাওয়া যায়। তবে মা সাপটি পাওয়া যায়নি। পরে সাপগুলোকে মেরে ফেলা হয়।

তিনি আরও জানান,  মা সাপ ধরতে না পারায় আতঙ্কে রয়েছি। বৃষ্টি ও সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গর্ত খোড়ার কাজ বন্ধ রাখা হয়েছে। গর্তগুলোর মুখ বন্ধ করে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে আবার ওই গর্ত খোঁড়া হবে।

স্থানীয় ওঝা রফিকুল ইসলাম সাপগুলো দেখে তিনি এটিকে গোখরা সাপ বলে চিহ্নিত করেন।

তিনি বলেন, এটা কোবরা যা অনেক এলাকায় গোখরা সাপ হিসেবে পরিচিত। এটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষাক্ত সাপ। বেশিরভাগ ক্ষেত্রে এ সাপটি ফসলের ক্ষেত, জলাভূমি, বন ও মানুষের বসতিতে বাস করে। সাধারণত জানুয়ারি থেকে মার্চের মধ্যে স্ত্রী সাপ ১০ থেকে ৩০টি ডিম পাড়ে এবং ডিম না ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত মা সাপ ডিমের সাথেই থাকে। নিশাচর এই সাপটি মাছ, ইদুর, ব্যাঙ, টিকটিকি, ছোট সাপ ইত্যাদি খেয়ে থাকে।সাপটি সারাদেশেই কমবেশি দেখা যায়।

উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উথলী গ্রামের আমতলা পাড়ায় একটি বসতঘরের মেঝে থেকে ২২ টি বিষধর গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। এঘটনার পর থেকেই ওই এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net