August 27, 2026, 11:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ মৃত্যু, শনাক্ত ৩৭ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্য হয়েছে। একই সময়ে ৫১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিচেনায় শনাক্তের হার ৩৭ শতাংশ।
আগের ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা যান ১০ জন। যার মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন। একই সময়ে ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৩০ জন করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৭ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা.এএসএম ফাতেহ্ আকরাম।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৭৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৩৫ জন, দামুড়হগুদা উপজেলার ৩১ জন ও জীবননগর উপজেলার ৪৮ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২৬৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৬ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮৫ জন।
এ পর্যন্ত মারা গেছেন ১২৫ জন।
জেলায় বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৩২ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৬২১ জন। এছাড়াও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে অর্ধশতাধিক রোগী হলুদ জোনে ভর্তি রয়েছেন। এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net