November 17, 2026, 4:27 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

খোকসায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিলজানি নামক স্থানে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের অজ্ঞাত মহিলা (৬০)লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটার সময়।
খোকসা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের বিলজানি নামক স্থানে কুষ্টিয়া থেকে অজ্ঞাত একটি মাইক্রো গাড়ি সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই এই অজ্ঞাত নারীর মৃত্যু হয়।
রাতেই কুষ্টিয়া হাইওয়ে পুলিশের একটি টিম মৃত্যু মহিলার লাশটি উদ্ধার করে কুষ্টিয়া মর্গে পাঠায়।
এ ব্যাপারে খোকসা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আশিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net