March 23, 2026, 7:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় সংঘর্ষে আহত যুবকের মৃত্যু কুষ্টিয়া মেডিকেলে, নাতির মৃত্যুর খবরে দাদারও প্রাণ গেল জাতীয় নির্বাচন/কুষ্টিয়ার ১টিসহ ৪১ প্রার্থীর ভোটের ফল চ্যালেঞ্জ, আইনি যুদ্ধে উত্তপ্ত রাজনীতির পিছনপর্দা একাত্তরের গণহত্যার স্বীকৃতি/ মার্কিন কংগ্রেসে প্রস্তাব, নতুন করে আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশ কুষ্টিয়ায় ঈদের নামাজ “মসজিদ না ঈদগাহে”—বির্তকে সংঘর্ষ, নারীসহ আহত ১৩ আনিস আলমগীরসহ তিন জ্যেষ্ঠ সাংবাদিককে ফোনে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বাড়তি মর্যাদায় ঈদের প্রধান জামাত দৌলতদিয়া ঘাটে স্বস্তির ঈদযাত্রা, নির্বিঘ্নে ঘরে ফিরছে মানুষ ঈদযাত্রার চাপেও স্বস্তি, দুই দিনে পদ্মা সেতুতে প্রায় ৯ কোটি টাকা টোল আদায় কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১ চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১২, উপসর্গ নিয়ে মৃত্যু ১০, শনাক্ত ২৭.৭৭ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯২টি নমুনা পরীক্ষায় ২২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১০ জন।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। এই সময়ে ৭৪৩টি নমুনা পরীক্ষায় ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ২২ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।
তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যান ১৩ জন। এ সময়ে ৮০১টি নমুনা পরীক্ষায় ২৩৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ২১ শতাংশ। একই সময়ে করোনা উপসর্গ নিয়ে মারা যান আরো ৬ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১০২জনই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাদেরকে করোনা কেয়ারে রাখা হয়েছিল। তারা করোনার সকল উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন বলে তাপস কুমার সরকার জানান।
তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭৯। গতকাল ছিলেন ২৬৫ জন। তার আগের দিন ছিলেন ২৫২ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩০৩৪ জন। গতকাল ছিলেন ২৯৫৬ জন। আগের দিন ছিলেন ২৮৭৫ জন। তার আগের দিন ছিলেন ২৭৪৮ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৩১৩ জন। তার আগের দিন ছিলেন ৩২২১ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৮৮৪ জন এবং মারা গেছেন ২৯৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net