August 25, 2026, 5:59 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

ঝিনাইদহে আরও ১৫’শ শ্রমিক-দিনমজুর পেল প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/

ঝিনাইদহে করোনার কারণে কর্মহীন শ্রমিক দিনমজুর ১৫’শ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে ১০ কেজি করে চাল ও নগদ ৩’শত করে টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।

এ সময়  উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা,সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন,জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিক,সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল। এই বিতরণ কাজে সহায়তা করেন স্কাউট সদস্য গণ। জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বিদ্যুৎ গতিতে বাড়ছে। আমাদের জনপ্রতিনিধি ও সরকারি সহযোগীতায় ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগ অনেকটা প্রস্তুত এই সংকট মোকাবিলায়। আমাদের সচেতনতার বিকল্প নেই। অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।খাদ্যের কোন ঘাটতি নেই। আমরা আগেও প্রধানমন্ত্রীর দেওয়া উপহার সামগ্রী বিতরণ করেছি। আবার শুর“ করেছি। কেউ খাদ্য কষ্টে থাকবে না। মেয়র সাইদুল করিম মিন্টু বলেন, আমাদের ভারতীয় ভেরিয়েন্ট বাঁচতে সচেতন সাবধানতার বিকল্প নেই। ঝিনাইদহের কোন মানুষ খাদ্য সংকটে মারা যাবে না। কেউ খাদ্যের সংকটে পড়লে ৩৩৩ নাম্বারে ফোন করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার তার বাড়িতে পৌছে যাবে ইনশাল্লাহ। নিজেকে,নিজের পরিবারকে বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net