November 17, 2026, 4:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চিকিৎসাসেবার আড়ালে হাজার কোটি টাকার কমিশন বাণিজ্য! গোপালগঞ্জের ঘটনা নিয়ে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করলেন তথ্যমন্ত্রী পার্থ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

১৪ জুলাইয়ের পরও চলমান থাকছে বিধিনিষেধ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

১৪ জুলাইয়ের পরও বিধিনিষেধ থাকছে। তবে ঈদ এবং অর্থনৈতিক দিক বিবেচনা করে কিছুটা শৈথিল্য থাকবে। এ বিষয়ে সোমবার (১২ জুলাই) রাতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনারসংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সরকার বিধিনিষেধ বাস্তবায়নের দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এবারের করোনার সংক্রমণ খুবই আশঙ্কাজনক। ১৪ জুলাইয়ের পরের সময়ও খুবই গুরুত্বপূর্ণ। করোনার সংক্রমণ কমাতে চাইলে বিভিন্ন পর্যায়ে বিধিনিষেধের প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, সামনে ঈদ ও কোরবানির হাট বসবে। ঈদ ও হাটে সংক্রমণ নিয়ন্ত্রণ করাই আমাদের মূল লক্ষ্য। হাটগুলোকে কত সুনিয়ন্ত্রিতভাবে করতে পারি সেটা নিয়ে চিন্তা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, হাটগুলো নিরাপদ ও খোলা জায়গায় করার চেষ্টা হবে। প্রতি হাটে তিনটি গেট থাকতে পারে। একটি দিয়ে ক্রেতারা ঢুকে পশু কিনে অন্য গেটে বের হবেন। আরেকটি গেট দিয়ে কোরবানির পশু ঢোকানো হবে।

তিনি বলেন, হাটে নির্দিষ্ট সংখ্যক ক্রেতা স্বাস্থবিধি মেনে ঢুকতে পারবেন। সংক্রমণ ও মৃত্যু মাথায় রেখেই হাটে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা গতবার ডিজিটাল হাটকে ২৫ শতাংশ সফল করেছি। এবার অনলাইনের হাটগুলো জনপ্রিয় করতে জোর দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net