February 28, 2026, 9:45 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :

আটদিন শিথিল থাকবে লকডাউন, প্রজ্ঞাপন কাল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

করোনাভাইরাস রোধে আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শর্তসাপেক্ষে আটদিন চলমান লকডাউন শিথিল করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে আগামী ২৩ জুলাই থেকে ফের কঠোর বিধি-নিষেধ জারি করা হবে।

সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদকে সামনে রেখে স্বাস্থ‌্যবিধি মেনে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। এ সময় খুলে দেওয়া হতে পারে দোকানপাট ও শপিংমল। সরকারি-বেসরকারি সব অফিস আগের মতোই বন্ধ রাখা হতে পারে।

সরকারের সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার থেকে ট্রেন চালু হবে বলেও জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, এক আসন ফাঁকা রেখে ট্রেন চলবে। প্রতিটি ট্রেনের মোট আসনের ৫০ শতাংশ টিকিট বিক্রি হবে, টিকিট মিলবে অনলাইনে।

করোনাভাইরাস রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net