March 4, 2026, 3:49 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

কুমারখালীর ২৩ তম ইউএনও বিতান কুমার মন্ডল

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ তম ইউএনও হিসাবে যোগদান করলেন বিতান কুমার মন্ডল।
বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান এর স্থলাভিষিক্ত হলেন।
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক স্বারকে ও জেলা প্রশাসক কার্যালয় কর্তৃক এক আদেশে সোমবার (১২ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান কার্য সম্পন্ন করেন। একই সাথে বিদায় নেন মানবিক উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও বিতান কুমার মন্ডল কে ফুলেল শুভেচ্ছা জানায় বিদায়ী ইউএনও রাজীবুল ইসলাম খান। এরপর দায়িত্ব হস্তান্তর করেন তিনি।
এসময় বিদায়ী ইউএনও রাজীবুল ইসলাম খান বলেন, সাংস্কৃতিক জনপদে দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত। সঠিক দায়িত্ব পালনে সবার সহযোগীতা পেয়েছি। চেষ্টা করেছি সরকারের আদেশ প্রতিপালনে।
তিনি আরো বলেন, প্রতিটি নাগরিকের উচিৎ দেশের উন্নয়নে সরকারকে সহযোগীতা করা। সাংবাদিকরা দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের প্রতি সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।
নবাগত ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, কুমারখালী একটি ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক রাজধানী খ্যাত স্থান। সকলের সহযোগীতায় উপজেলাকে আরো সামনে নিয়ে যেতে চাই।
উল্লেখ্য যে, বিদায়ী ইউএনও রাজীবুল ইসলাম খান ২০১৮ সালের ১৩ অক্টোবর ২২ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে ঝিনাইদহ জেলায় যোগদান করলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net