July 14, 2026, 7:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

কুষ্টিয়ার মিরপুরে যুবককে বেতের ৩০ ঘা

জাহিদুজ্জামান/

পরকীয়া প্রেমের অভিযোগে এবার কুষ্টিয়ার মিরপুরে এক যুবককে বেতের ৩০ ঘা দিয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার। ঘটনাটি মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ঝুটিয়াডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামকে (২৫) ৩০টি বেত্রাঘাত করা হচ্ছে। স্থানীয়রা জানান, বেত্রাঘাত করেন মালিহাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য নওয়াব আলী। বেত্রাঘাত মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করেন দেন স্থানীয়রা। পুলিশ বলছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটলেও ফেসবুকে ভিডিও ভাইরাল হলে আজ প্রকাশ হয়। এরপরই ওই মেম্বারসহ সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মিরপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাস বলেন বেত্রাঘাতের শিকার যুবক সাইফুল ইসলাম আত্মগোপনে আছেন। তিনি থানায় আসলেই সব ঘটনা পরিষ্কার হয়ে যাবে। সাইফুলের সঙ্গে কথা হয়েছে থানায় আসবেন বলে জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবকের সঙ্গে একই এলাকার এক গৃহবধুর (২২) সাথে দীর্ঘ দিন পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য শালিশ বৈঠকের পর যুবককে তিন হাজার টাকা জরিমানা ও মোটা বেত দিয়ে ৩০ টি বেত্রাঘাত করার সিন্ধান্ত হয়। পরে জনসম্মুখে বেত্রাঘাত করেন ইউনিয়ন পরিষদ মেম্বার। বেতের ঘায়ে যুবক মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net