October 14, 2026, 7:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় করোনার টিকা নিতে গা ঠেলা ভিড়, পুলিশ মোতায়েন

জাহিদুজ্জামান/

করোনা ভয়াবহ রূপ নেওয়ায় কুষ্টিয়ায় টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। শহরের কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে টিকা নিতে আজও ছিলো উপচেপড়া ভীড়। এতো মানুষের চাপ সেখানে যে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সকাল থেকে টিকা নিতে লম্বা লাইনে মানুষ গায়ের সাথে গা লাগিয়ে দাড়ায়। রেজিষ্ট্রেশন করেই মোবাইলে বার্তা পাওয়ার আগেই টিকা নিতে চলে আসছেন মানুষ- এ কারণে বাড়ছে ভিড়। কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আজ সোমবার ৬শ জনকে টিকা দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মানাতে পর্যায়ক্রমে তালিকা ধরে টিকা দেওয়া হচ্ছে। এজন্য আগ্রহীদের মোবাইলের বার্তা দিয়ে তার জন্য নির্ধারিত তারিখ জানিয়ে দেয়া হচ্ছে। কিন্তু মানুষ তা মানছেন না। মেসেজ না পেলেও প্রতিদিন কয়েক হাজার মানুষ লাইনে এসে দাড়াচ্ছেন। এদেরকে বুঝিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সবাই টিকা পাবেন। জেলায় এ পর্যন্ত দ্বিতীয় দফায় ২২ হাজার রেজিষ্ট্রেশন হয়েছে। গতকাল রবিবার পর্যন্ত ৪ হাজার ২শ জনকে টিকা দেওয়া হয়েছে। মোট ৪০ হাজার টিকা মজুদ আছে। প্রত্যেককে দুই ডোজ দিলে ২০ হাজার জনকে দেওয়া যাবে। আরো টিকা আসবে বলেও জানান সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net