October 14, 2026, 7:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় মঙ্গলবার সকাল হতে সিনোফার্ম টিকা দেওয়া হবে 

হুমায়ুন কবির, খোকসা/
 সারাদেশের ন্যায় কুষ্টিয়া খোকসা উপজেলায় মঙ্গলবার সকাল থেকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পুনরায় শুরু হবে। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১২ টি সিটি করপোরেশন এলাকায় কোভাক্স এর আওতায় পাওয়া ‘মডার্না’ টিকা এবং জেলা উপজেলা পর্যায়ে চীন থেকে আনা ‘সিনোফার্ম ‘ টিকা দেওয়া হবে। এই টিকার ক্ষেত্রেও দুটি ডোজ নিতে হবে এবং প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে আগে যারা অক্সফোর্ড -এস্ট্রাজেনেকার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ এর একডোজ গ্রহন করে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে এই নতুন টিকা গ্রহন করা যাবে না। তাদের পূর্বের মত ‘কোভিশিল্ড’ টিকাই গ্রহন করতে হবে এবং তার জন্য কিছুদিন অপেক্ষা করার প্রয়োজন হবে।
  টিকা গ্রহনের জন্য পূর্বের মতই www.surokkho.gov.bd ওয়েবসাইটে বা সুরক্ষা এপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে। পরবর্তীতে মোবাইলে প্রেরিত এসএমএস এর তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে এসে টিকার কার্ড ও মোবাইলে এস এম এস দেখিয়ে টিকা নিতে হবে। যারা আগের বার রেজিষ্ট্রেশন করেছেন, কিন্তু কোন ডোজ পাননি তাদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে।
সরকার পর্যায়ক্রমে দেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনবেন। বর্তমানে ৩৫ বছরের উর্ধ্বের সকল নাগরিক এবং অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টিকাদানের জন্য রেজিষ্ট্রেশন করতে পারছেন।  বর্তমান মহামারী প্রতিরোধে ভ্যাকসিন একটি মুল্যবান সম্পদ। সরকারের তরফ থেকে দেওয়া এই অমুল্য ভ্যাকসিন গ্রহন করার জন্য সবাইকে অনুরোধ জানাই।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net