August 25, 2026, 6:06 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কালীগঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নানের ইন্তেকাল

দৈনিক  কুষ্টিয়া প্রতিবেদক,ঝিনাইদহ/

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি..রজিউন)। মঙ্গলবার সকাল ৭ টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক সুত্রে বলা হয়েছে, তিনি দির্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তার ডায়াবেটিস লেভেল জিরো পর্যায়ে চলে আসে। ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ার“ল আজিম আনার। সাবেক এই এমপির মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তথ্য নিয়ে জানা গেছে, আব্দুল মান্নান রাষ্ট্রপিত জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রজনীতিতে আসেন। ১৯৭৭ সাল থেকে তিনবার তিনি শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৮ সালে আব্দুল মান্নান জাতীয় পার্টিতে যোগদান করেন। এরশাদ পতন আন্দোলন শুর“ হলে ১৯৯০ সালে তিনি আবার বিএনপিতে ফিরে আসেন এবং বিএনপি মনোনীত কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামীলীগে যোগদান করে সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী হন। ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন। আব্দুল মান্নান ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net