August 27, 2026, 5:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ

খুলনা বিভাগের ১০ জেলায় করোনায় ৪৮ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৮৮ জন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৮৮ জন। এর আগে সোমবার (১২ জুলাই) বিভাগে ৪৮ জনের মৃত্যু হয়েছিল।
মঙ্গলবার (১৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে যশোরে ১০ জন, কুষ্টিয়ায় ৯ জন, ঝিনাইদহে ৫ জন, মেহেরপুর ও নড়াইলে ৩ জন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও সাতক্ষীরায় একজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৭৪ হাজার ৭৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৬৮৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ১১১ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩২০ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪৪৮ জনের। মারা গেছেন ৪৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৩৩ জন।
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮৬০ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৩ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬০ জন।
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৮৭ জন এবং মারা গেছেন ৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২৮৩ জন।
২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৭৯ জন। মোট মারা গেছেন ২৪০ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৮৪ জন।
২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮৫ জনের। মোট মারা গেছেন ৭১ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৭ জন।
মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২২৪ জনের। মোট মারা গেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪২১ জন।
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১০৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৫৮ জন। মোট মারা গেছেন ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৭৪ জন।
২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২৯১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৮৭২ জনের। মোট মারা গেছেন ৩৫৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৯০ জন।
চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮১৩ জন। মোট মারা গেছেন ১২৬ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৭৩৫ জন।
মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৪ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net