March 10, 2026, 12:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩৫.৯৯ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ২ জন। একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১২। এদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত ছিলেন এবং উপসর্গ নিয়ে মারা যান ৩ জন। একই সময়ে ৯৯০টি নমুনা পরীক্ষায় ২৯১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩৯ শতাংশ।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান। তিনি বলেন মারা যাওয়া ১১ জনই জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ জন বিভিন্ন সময়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা কেয়ারে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে করোনার সকল উপসর্গ ছিল বলে তিনি জানান। তবে তাদের করোনা পরীক্ষা সম্পন্ন হয়নি।

তিনি জানান আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৭২ জন। আগের দিন ছিলেন ২৬৯ জন। তার আগের দিন ছিলেন ২৬৬ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৬৫ জন। আগের দিন ছিলেন ৩৩০৭ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন ৩৮৩৭জন। আগের দিন ছিলেন ৩৪৩০।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এগার হাজার ১৯৮ জন এবং মারা গেছেন ৩৫৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net