October 14, 2026, 7:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে মাহবুবউল আলম হানিফের মতবিনিময়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা ও জেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ (বুধবার) হাসপাতালের কনফারেন্স রুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। হানিফ এ হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পু্লশি সুপার খাইরুল আলম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ’র সভাপতি ডাঃ এস এম মুস্তানজিদ ও বিশেষজ্ঞ চিকিৎসকগণ।
এসময় কুষ্টিয়ার সার্বিক করোনা পরিস্থিতি ও জেলার চিকিৎসা ব্যবস্থাপনা সম্বন্ধে তিনি সম্যক অবগত হন।
মাহবুবউল আলম হানিফ তার বক্তৃতায় চিকিৎসার ত্রæটির কারনে যেন কোন করোনা রোগী মারা না যান সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। করোনা রোগীকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার প্রতি জোর দেন তিনি। মানুষকে আরো সচেতন করার প্রতি তিনি গুরুত্ব দেন।
তিনি জেলা প্রশাসনকে জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারন মানুষের মাঝে সৃষ্টি করার জন্য পদক্ষেপ গ্রহনের আহবান জানান। তিনি বলেন সরকারের সকল সহযোগীতা প্রসারিত।
তিনি জানান মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে সকল পদক্ষেপ গ্রহন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net