November 6, 2026, 1:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পাঁচ সপ্তাহের ক্ষণগণনা শুরু ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে সম্মিলিত সামাজিক জোটের মানবিক উদ্যোগে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুইজন আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুজনকে আটক করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  এসময় আটক করা হয় একটি ক্যাভার্ড ভ্যান। 

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফেরিঘাট রোডে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।  রাতেই তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।  আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত মতলুর রহমানের ছেলে ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু (৩৫) ও যশোর জেলার বেনাপোল থানার ভবারবেড গ্রামের রাজ্জাক সরদারের ছেলে ক্যাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ফেরিঘাট রোডের একটি গুদামে আনলোড করার সময় সেখানে হাজির হন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  এসময় একটি ক্যাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্টো-ট-১৫-২৭১২) তিন হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটক করা হয় ব্যবসায়ী মনিরুজ্জামান মিন্টু ও ক্যাভার্ড ভ্যান চালক আনোয়ার হোসেনকে। পরে জব্দকৃত পলিথিনসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।  ওই রাতেই বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন জানান, জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।  

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net