October 14, 2026, 7:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৩০.৫৩ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। একই সময়ে ৮৯৪টি নমুনা পরীক্ষায় ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৩ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৯ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে যান আরও দুজন।
একই সময়ে ৯০৩টি নমুনা পরীক্ষায় ৩২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল৩৫ দশমিক ৯৯ শতাংশ।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩০১ জন। বুধবার ছিলেন ২৭২ জন। মঙ্গলবার ছিলেন ২৬৯ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৬৫ জন।
বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৬৪৪ জন। আগের দিন ছিলেন তিন হাজার ৮৩৭ জন। তার আগের দিন ছিলেন তিন হাজার ৪৩০।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৩ জন এবং মারা গেছেন ৩৭০ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net