March 4, 2026, 5:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

যতদিন প্রয়োজন ততোদিন সরকারের খাদ্য সহায়তা অব্যাহত থাকবে/ হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকারের আমলে, জননেত্রী শেখ হাসিনার সকারের এই সময়ে একজন মানুষও না খেয়ে থাকবেন না। কেউ খাবারের কষ্টে থাকবে না।
তিনি বলেন করোনার শুরু থেকেই সরকার সাধারণ মানুষের জন্য সহায়তা দিয়ে আসছে যতদিন করোনা মহামারি থাকবে ততদিন খাদ্য সহায়তা চলমান থাকবে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার সঞ্চালনায় এ সময় দুই হাজার ৫০০ নারী পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হানিফ বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সরকারী/বেসরকারী নানা উদ্যোগের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। আরো পদক্ষেপ নেয়া হবে। তিনি সবাইকে
সবাইকে সচেতন হবার আহবান জানান। তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
হানিফ বলেন সাধারণ মানুষের মাঝে করোনা সচেতনতা বোধ তৈরিকে কাজ করতে হবে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা প্রমুখ।
পরে জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা সংক্রমণের কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সংস্কৃতিকর্মীদের এককালীন সহায়তার চেক প্রদান করেন মাহবুব উল আলম হানিফ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net