November 23, 2026, 10:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়াল, মোট ঋণের ৩৩.৮০ শতাংশ যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি

দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে গৃহবধু নিখোঁজ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ডুবে তানজেলা খাতুন (২৮) নামে এক গৃহবধু নিখোঁজ হয়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর হাইস্কুলের কাছে পদ্মা নদীতে ডুবে ওই গৃহবধু নিখোঁজ হয়। সে ইসলামপুর গ্রামের আজের প্রামানিকের মেয়ে এবং ভেড়ামারা কাঠেরপুল এলাকার নয়ন আলীর স্ত্রী। তানজেলা খাতুন মানষিক রোগী ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। স্থানীয়রা  জানায়, গতকাল শনিবার ভোররাত ৪টার দিকে ৫বছরের বছরের শিশু কন্যা আয়েশা খাতুনকে সঙ্গে নিয়ে দুই সন্তানের জননী তানজেলা খাতুন আত্মহত্যার উদ্দেশ্যে পদ্মা নদীতে নামে। এসময় নদীতে মাছ ধরা জেলেরা তাকে দেখতে পেয়ে শিশুকন্যা আয়েশাকে জীবিত উদ্ধার করলেও গৃহবধু তানজেলা খাতুন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে জেলে ও স্থানীয়রা  পদ্মা নদীতে তল্লাশী চালিয়ে নিখোঁজ গৃহবধুর সন্ধান পাইনি।
নিখোঁজ গৃহহবধুর প্রতিবেশী ও ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন মইনুল জানান, শিশুকন্যা আয়েশাকে সঙ্গে নিয়ে মানষিক রোগী তানজেলা খাতুন আত্মহত্যার উদ্দেশ্যে ভোররাতে পদ্মা নদীতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় তার কাঁধে থাকা শিশুকন্যাকে জেলেরা জীবিত উদ্ধার করলেও তানজেলাকে উদ্ধার করতে পারেনি। সে পদ্মা নদীর ¯্রােতে পানিতে তলিয়ে যায়। তিনি জানান, মানষিক রোগী তানজেলা শুক্রবার নদীতে নেমে আত্মহত্যার চেষ্টা করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে। এরআগেও সে আত্মহত্যার চেষ্টা করে না পারায় গতকাল শনিবার ভোররাতে পরিবারের লোকজন ঘুমিয়ে থাকা  অবস্থায় শিশু কন্যাকে সঙ্গে নিয়ে সে পদ্মা নদীতে নেমে তলিয়ে যায়। ভাগ্যক্রমে শিশুটি জীবিত উদ্ধার হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net