June 21, 2026, 2:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

কুষ্টিয়ায় করোনায় ২৪ ঘণ্টায় ২২ জনের মৃত্যু, শনাক্ত ২০.৭৪ শতাংশ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও আটজন। একই সময়ে ৯৮৮টি নমুনা পরীক্ষায় ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা যান তিনজন। একই সময়ে ২৮০টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪২ শতাংশ। তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জনের মৃত্যু হয়েছিল। উপসর্গ নিয়ে মারা যান তিনজন। একই সময়ে ৭৩৫টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৬১ শতাংশ।

গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (অরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান মৃতেরা সকলেই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৮৯ জন। আগের দিন ছিলেন ৩০৪ জন। তার আগের দিন ছিলেন ৩২৪ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৩৫৬৩জন। গতকাল ছিলেন ৩৫৪৬জন। তার আগের দিন ছিলেন ৩৬৩৫ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন ৩৮৫২ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩৮৫০জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৩৯৫৯ জন।
কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৬৬ জন। জেলাতে মোট মারা গেছেন ৩৯৫ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net