August 25, 2026, 6:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

করোনা চিকিৎসা সহায়তায় কুষ্টিয়া জিলা স্কুল এসএসসি ১৯৮৩ ব্যাচের কার্যক্রম অব্যাহত

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

কুষ্টিয়ায় করোনার অব্যাহত প্রার্দূভাবের প্রেক্ষাপটে চলমান  স্বাস্থ্য  সেবা আরো  নির্বিঘ্ন   করতে সহায়তায় কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচ। এই ব্যাচের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় করোনা চিকিৎসায় অত্যাবশ্যকীয় ঔষধ সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় দুস্থ   ও অসহায় করোনা রোগীর চিকিৎসা সহায়তা করতে হাসপাতাল কতৃপক্ষের চাহিদা মোতাবেক অরিসেফ ইনজেকশন, নিওপেনাম ইনজেকশন, ডেকাসন ট্যাবলেট ও ইনজেকশন, মেথিপ্রেড ইনজেকশন, প্যারিনক্স ইনজেকশন, ৫মিলি. ওয়াটার ও বিপাপ মেশিনসহ চিকিৎসা সামগ্রী কুষ্টিয়া জিলা স্কুল এসএসসি ১৯৮৩ ব্যাচের পক্ষ থেকে হাসপাতাল কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
১৯৮৩ ব্যাচের পক্ষে ঔষধ সামগ্রী হস্তান্তর করেন মোঃ আলফাজ উদ্দীন শেখ তুহিন, উপ-পরিচালক, মৎস্য, ঝিনাইদাহ, এ কে এম সামসুল হক, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারী কলেজ, মোঃ আব্দুর রশিদ বকুল, উপ-রেজিস্টার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, ইসলামী বিশ^বিদ্যালয় ও মোঃ শোভন বিশিষ্ট ব্যবসায়ী।
এসময়  উপস্থিত   ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুষ্টিয়ায় তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন, ডাঃ নাসিমুল বারী, ডাঃ ইকবাল, ডাঃ আরিফ সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসগণ।
কুষ্টিয়া জিলা স্কুলের ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন করোনার শুরু থেকে গরীব ও অসহায় মানুষের কল্যানে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। করোনাকালীন এ সেবা অব্যাহত থাকবে বলে তারা জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net