September 10, 2026, 3:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড

অবৈধ অনুপ্রবেশের চেষ্টা: ৪ জন আটক

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  আটককৃতরা বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছে বিজিবি। 

সোমবার দিনগত রাত ১টার দিকে ঝিনাইদহ মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে মানুষ এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৮ টার দিকে জীবননগর বিওপির সামনে বিজিবি চেকপোষ্টে অভিযান চালানো হয়।  এসময় সেখান থেকে ৪ জনকে আটক করা হয়।  তারা সবাই বাংলাদেশী নাগরিক। আটককৃতরা হলেন-  বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আটটাকা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোহাম্মদ হানিফ (৪০), একই উপজেলার ডহরমৌভোগ গ্রামের মৃত নরেন মূখার্জীর ছেলে শ্রী দুলালা মূখার্জী (৬০), কাঠেলি গ্রামের মৃত গোকুল চন্দ্র খার ছেলে শ্রী মুকুল চন্দ্র খা (৫২) এবং  ঝালকাঠি সদর উপজেলার কালীবাড়ী গ্রামের সন্তোষ কুমার বনিকের ছেলে শ্রী সৌমির কুমার বনিক (৫৫)।

মহেশপুর-৫৮ বিজিবির সহকারি পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান আরও জানান, আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইন ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net