April 26, 2026, 9:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন

ডিস লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডিস লাইনের সংযোগ মেরামত করতে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম আলী (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।  নিহত সিয়াম আলী একই গ্রামের শুকুর আলীর একমাত্র ছেলে ও কার্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। 

নিহত সিয়ামের বাবা শুকুর আলী জানান, বাড়ির ডিস লাইনে সমস্যা করছিল।  সিয়াম টেলিভিশন থেকে ওই তার বের করে মেরামত করছিল। পরে আবার টেলিভিশনের নির্দিষ্ট স্থানে ডিস লাইনের সংযোগ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় সিয়াম। 

তিনি আরও জানান, সিয়াম আমার একমাত্র ছেলে।  করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্কুল বন্ধ থাকায় টেলিভিশনে কার্টুন দেখে সময় কাটতো তার। 

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদনও তৈরি করা হয়েছে।  ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net