June 14, 2026, 5:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়?

পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহবান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

করোনাকালে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কুরবানি ও কুরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে দেশের জনগণের প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আহবানঃ

• করোনাকালীন পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষার জন্য সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদের নির্ধারিত স্থানে পশু কুরবানি করুন। যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকুন ৷

• পশু জবাই এবং কুরবানির পুরো কার্যক্রম চলাকালীন সময়ে মাস্ক ব্যবহার সহ যথাযথ ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দিন।

• জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলুন।

• কুরবানির বর্জ্য অপসারণ বা কুরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ/পাত্র ব্যবহার করুন।

• কুরবানিকৃত পশুর বর্জ্য স্বাস্থ্যবিধি মেনে দ্রুত অপসারণে সিটি কর্পোরেশন/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে সহায়তা করুন।

• করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে কুরবানি করুন এবং কুরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষায় ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালন করুন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net